পরিবারের চিন্তায় আমিরাতে বাংলাদেশ প্রবাসীদের নির্ঘুম রাত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

পরিবারের চিন্তায় আমিরাতে বাংলাদেশ প্রবাসীদের নির্ঘুম রাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ০৫:২৬:৪৭ পূর্বাহ্ন

পরিবারের চিন্তায় আমিরাতে বাংলাদেশ প্রবাসীদের নির্ঘুম রাত

ছবি: সংগৃহীত


স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। এতে করে বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে সেখানকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় নির্ঘুম রাত কাটাচ্ছেন আমিরাত প্রবাসীরা। তাদের মধ্যে অনেকের পরিবার বন্যাকবলিত এলাকায় থাকেন। বন্যা শুরু হওয়ার পর থেকে আর নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। পরিবারের সদস্যরা কী বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটিও জানেন না তারা।

শারজাহ বসবাস করা ২৯ বছর বয়সী আকরাম সংবাদমাধ্যম খালিজ টাইমসকে বলেছেন, “শেষ কয়েকদিন ঘুম ছাড়া কেটেছে। গত তিনদিন আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।” কান্নাজড়িত কণ্ঠে আকরাম বলেন, “তাদের সঙ্গে শেষ যখন কথা বলি তখন তারা জানায় অনেক বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। এরপর থেকে আর কল যাচ্ছে না। আমরা ফোনে সার্বক্ষণিক নজর রাখছি। খবর দেখছি। কিন্তু তারা বেঁচে আছে কি না তাও জানি না।”

“আমার গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। খবর পড়ে জানতে পেরেছি আমাদের পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে। তারা যতটুকু পেরেছেন ততটুকু নিয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।”

আশরাফুল মোবারক নামের ৩৪ বছর বয়সী আরেক প্রবাসী। থাকেন আমিরাতের দেইরাতে। তিনি ফেনীতে বসবাস করা তার পরিবারের জন্য খুবই চিন্তিত। আশরাফুল বলেছেন, “২১ সন্ধ্যায় আমার মা জানায় পানি বাড়িতে প্রবেশ করেছে এবং তারা উপরের দিকে উঠে গেছে। কিন্তু ২৩ তারিখ যখন আমি আবার তাদের সঙ্গে যোগাযোগ করি তখন আর কল ঢুকছিল না।” তবে পরবর্তীতে মোবারক তার গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন তার পরিবারের সদস্যরা ভালো আছেন। তবে বাড়িঘরসহ সবকিছু তলিয়ে গেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪