‘মা’ দেখতে সিলেটে পরীমণি
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০১ PM

‘মা’ দেখতে সিলেটে পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৫:৫৭:৪২ AM

‘মা’ দেখতে সিলেটে পরীমণি

পরীমণি


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত ‘মা’ সিনেমাটি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পেয়েছে। সেখানে প্রতিদিন সিনেমাটির প্রদর্শন চলছে। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন পরীমণিও। বিষয়টি পরী নিজেই জানিয়েছেন।

জানা গেছে, আজ (১১ জুন) রোববার সন্ধ্যার বিশেষ প্রদর্শনীতে দর্শকের সঙ্গে সিনেমা উপভোগ করবেন পরীমণি। এরই মধ্যে পরীমণি সিলেটে পৌঁছেছেন।

‘মা’ সিনেমা এর আগে গত মাসে রাজধানীর দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সত্যি বলতে ঢাকায় ছবিটা মুক্তি দিয়ে আমি সন্তুষ্ট নই। যতটা সাড়া প্রত্যাশা করেছিলাম, সেটা পাইনি। কিন্তু সিলেটে এসে সেই আভাস পাচ্ছি। আমি প্রত্যেকটি জেলায় ছবিটা নিয়ে যাব। প্রেক্ষাগৃহে, শিল্পকলা একাডেমি কিংবা টাউন হল-যেখানে যা পাই, সেখানেই প্রদর্শনী করব।’

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মা’ সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। পরী যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী।

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমাটির অন্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ