নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন পিপি এহসানুল হক সমাজী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন পিপি এহসানুল হক সমাজী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৬:০৮:২৫ পূর্বাহ্ন

নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন পিপি এহসানুল হক সমাজী

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়ার একদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন এহসানুল হক সমাজী। বিষয়টি নিশ্চিত করে এই আইনজীবী গণমাধ্যমকে জানান, তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে (জিপি-পিপি শাখা) পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

সমাজী তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি সততা ও নিয়মানুবর্তিতার সঙ্গে গত ৩৮ বছর ধরে আইন পেশায় যুক্ত আছেন। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে যোগ দিতে পারছেন না।

পদত্যাগপত্রে সমাজী বলেন, আমাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। 

গত ২৭ আগস্ট সরকার তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেয়। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তিনি আগের পিপি আবদুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হন। কিন্তু সমাজীকে আওয়ামী লীগপন্থী আইনজীবী হিসেবে অভিহিত করে তাকে পিপি হিসেবে নিয়োগের প্রতিবাদে সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪