পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ১১:৩৫:০৩ পূর্বাহ্ন

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত


বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বিষয়টি উত্থাপন করেন।

অধ্যাপক ইউনূস তার কাছে জানতে চান ‘টাকা ফেরতের কোনো উপায় আছে কি? চুরি করা অনেক টাকা বিদেশে পাচার হয়েছে।’ তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ।’ পারস্পরিক আইনি সহায়তার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সবসময়ই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি ও মানদণ্ড মেনে চলতে এবং সাম্প্রতিক বছরগুলোতে পেশ করা প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে সহযোগিতা করতে ইচ্ছুক।

রাষ্ট্রদূত বলেন, ‘তার কাছ থেকে সরকারের অগ্রাধিকার সম্পর্কে জানতে পারাটা ছিল আনন্দের। সামনে সুযোগ ও চ্যালেঞ্জ বিবেচনায় বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে সুইজারল্যান্ড অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে।’

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রেংগলি ড. ইউনূসকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের লেখা একটি চিঠি হস্তান্তর করেন। রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে এবং দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে।

রাষ্ট্রদূত বলেন, ‘আমি সত্যিই আশা করি  বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও বৃদ্ধি পাবে।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সীমান্ত লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের উদ্ভূত পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার রোহিঙ্গা শিবিরগুলোতে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চায়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪