হোটেল থেকে আ'লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১২ AM

হোটেল থেকে আ'লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ০৫:৪৬:৩৯ AM

হোটেল থেকে আ'লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইফ উদ্দিন শহরের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেলে সাইফ উদ্দিন সানমুন হোটেলে রুম নিয়েছিলেন। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটি জানা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে