সিলেট-ঢাকা মহাসড়কে অটো-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৩ AM

সিলেট-ঢাকা মহাসড়কে অটো-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ১২:০৩:১৭ PM

সিলেট-ঢাকা মহাসড়কে অটো-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

ছবি: সংগৃহীত


সিলেট-ঢাকা- মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক সরাইল উপজেলা বলিবাড়ির মো. ফরিদ মিয়ার ছেলে সোহেল, অটোরিকশা যাত্রী নাজমুল মিয়ার ছেলে জিলানী, মৃত জাফর আলীর ছেলে আসকর মিয়া। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি খাটিহাতা বিশ্বরোড থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিল। সোহাগপুর বাসস্ট্যান্ডে সিলেটগামী কাভার্ডভ্যানের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অপরজন ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়ার পথে খাটিহাতা বিশ্বরোড যাওয়ার পর মারা যান।

খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে