গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের মৌলিক কোর্স প্রশিক্ষণ সম্পন্ন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৯ AM

গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের মৌলিক কোর্স প্রশিক্ষণ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৬:৫৩:০৬ AM

গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের মৌলিক কোর্স প্রশিক্ষণ সম্পন্ন

গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের মৌলিক কোর্স প্রশিক্ষণ সম্পন্ন


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিজ্ঞ পাখিদের মৌলিক কোর্স প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।

রবিবার (১১ জুন) বিকাল ৩টায় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ৩ দিনব্যাপি এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে হলদেপাখিদের উক্ত মৌলিক কোর্স প্রশিক্ষণ প্রদান করবেন শিক্ষকরা।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, খাদিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিক।

এসোসিয়েশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সালমা বাসিত, শামিমা আক্তার নেভী। ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মৌলিক কোর্স প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহণ করেন তারা। সার্বিক সহযোগিতা করেন অফিস ম্যানেজার নাজির হোসেন, মানিক মিয়া, রেঞ্জার মাহবুবা জাহান রিমু, শাহানা আক্তার প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন