ওমরাহ পালন করা যাবে ট্রানজিটে গিয়েও
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১২ AM

ওমরাহ পালন করা যাবে ট্রানজিটে গিয়েও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০২:০১:৩৬ AM

ওমরাহ পালন করা যাবে ট্রানজিটে গিয়েও

ছবি: সংগ্রহীত


প্রতিবছর লাখো বাংলাদেশি সৌদি আরবে ওমরাহ পালন করেন। তবে এবার থেকে ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 


এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। 


বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক সভা শেষে তিনি এ কথা জানান।


ফরিদুল হক খান বলেন, যারা হজ, ওমরাহ কিংবা বেড়াতে যাবেন, তারা যদি আরও লোক সঙ্গে নিয়েও যান, ধরেন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে চারদিনের থাকার ব্যবস্থা করতে তারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।


ট্রানজিটে গিয়ে ওমরাহ করতে পারবেন, সেক্ষেত্রে অনুমতি কী আগেই নিয়ে নিতে হবে, জানতে চাইলে তিনি বলেন, অনুমতি আগেই নিতে হবে।


অন অ্যারাইভাল ভিসা নাকি ভিসা নিয়ে যেতে হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকট্রনিক ভিসা। 


তিনি বলেন, সৌদি আরব যাওয়া-আসা, হজের বিষয়ে খরচ কমানো, সার্বিক সহযোগিতার বিষয়ে আমরা যা বলেছি, তারা মেনে নিয়েছেন। অতীতে কখনো এমন আলোচনা হয়নি। এখানে নেতিবাচক কোনো বিষয় আমরা পাইনি। আমরা কল্পনাও করতে পারিনি, আজ আমাদের মধ্যে এতো সুন্দর আলোচনা হবে। এটা যদি হয়ে থাকে, তাহলে বাকিগুলো কী হতে পারে, নিজেরাই অনুমান করেন। 


হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা বলেছেন এই জায়গায় যদি খরচ কমানো সম্ভব হয়, আমরা কমাব। 


প্রতিমন্ত্রী বলেন, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী এবং দেশটির সরকারের তিনজন উপমন্ত্রী ও সম্মানিত বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হজ এবং ওমরাহ ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রীয় সফরে এসেছেন। আমরা তাদের আগমনে অত্যন্ত আনন্দিত।


এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে