মাধবপুরে সাবেক প্রতিমন্ত্রীকে প্রধান আসামী করে ৪৬ জনের বিরুদ্ধে মামলা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

মাধবপুরে সাবেক প্রতিমন্ত্রীকে প্রধান আসামী করে ৪৬ জনের বিরুদ্ধে মামলা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৯:০৮:৩৩ পূর্বাহ্ন

মাধবপুরে সাবেক প্রতিমন্ত্রীকে প্রধান আসামী করে ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত


বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের উপর হামলা, গাড়ীতে আগুন, সড়ক ও জনপদের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলা নং ৩০ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান-বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর নিদের্শে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবলীগের সভাপতি ফারুক পাঠান ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী