গোয়াইনঘাটে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩০ PM

গোয়াইনঘাটে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৬:৫৯:২৮ AM

গোয়াইনঘাটে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

গোয়াইনঘাটে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা


গোয়াইনঘাট উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১জুন) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা হলরুমে শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। 

বিশেষ অতিথি ছিলেন,  জেলা সহকারী  প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী। এছাড়াও  উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব ও আশরাফুল আলম।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, বর্তমান সরকার বিনামূল্যে বই ও উন্নত অবকাঠামো নির্মান করে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করছে। এজন্য তিনি শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। 

সভায় উপজেলার প্রতিটি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে