হবিগঞ্জে অবৈধভাবে ভারত গিয়ে ফিরে আসার সময় বিজিবির হাতে আ ট ক ৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

হবিগঞ্জে অবৈধভাবে ভারত গিয়ে ফিরে আসার সময় বিজিবির হাতে আ ট ক ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৫:৫৯:১৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে অবৈধভাবে ভারত গিয়ে ফিরে আসার সময় বিজিবির হাতে আ ট ক ৬

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গিয়ে ফের দেশে ফিরে আসার সময় ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস-এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০), একই থানার চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল (১৬), আব্দুর রহিমের ছেলে শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে আব্দুল বারী (৩০), রায়হান মিয়ার ছেলে আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের আব্দুল মোমিনের ছেলে তোষার আলী (১৭)

 জানায়- আটককৃতদের জিজ্ঞাসাদ করলে তারা জানিয়েছে দালালদের সহায়তায় তারা গত প্রায় তিন মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার দুইশত টাকা জব্দ করা 

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিজিবি আটকের পর তাদেরকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী