ভারতে মহনবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে বি ক্ষো ভ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ভারতে মহনবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে বি ক্ষো ভ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৮:০৭:৪২ পূর্বাহ্ন

ভারতে মহনবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে ওলামা পরিষদ ও সাধারণ জনগণের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা ‘বিশ্বনবীর অপমান-মানবে না মুসলমান’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘তেরা মেরা রিশতা কেয়া-লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘ভারতের দালালেরা-হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আরও বলেন আমরা আমাদের নবী (সা.) কে সব থেকে বেশি ভালোবাসি। তার অপমান আমরা সহ্য করবো না। কেয়ামতের দিন আমাদের বাবা মা’রাও ইয়া নফসি ইয়া নফসি বলবেন। শুধু রাসুল (সা.) বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা সেই নবির কোনো অপমান সহ্য করবো না।

বিক্ষোভ সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা  বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী