হবিগঞ্জে পুকুর থেকে চার মাসের শিশুর মরদেহ উ দ্ধা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

হবিগঞ্জে পুকুর থেকে চার মাসের শিশুর মরদেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৬:১৬:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে পুকুর থেকে চার মাসের শিশুর মরদেহ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানি থেকে চার মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে  উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই গ্রামের ওমান প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী মিনারা আক্তার সকাল সাড়ে ৬ টার দিকে তার চার মাসের কন্যা শিশু মাহমুদা আক্তার মীমকে বিছানায় রেখে রান্না করার জন্য যান। রান্না শেষে এসে দেখেন বিছানায় মীম নেই। এর কিছুক্ষণ পর দেখতে পান বাড়ির  পিছনে পুকুরে শিশুটির মরদেহ ভাসছে। এসময় তার শোরচিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে বিষয়টি অবগত করা হয় নবীগঞ্জ থানা পুলিশকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এদিকে চার মাসের ঘুমন্ত শিশু মীম কিভাবে পুকুরে গেল বা কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কি না তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চলছে নানান আলোচনা ও সমালোচনা। অনেকেই নির্মম এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করছেন।

নিহত শিশুর মা মিনারা আক্তার জানান, সকাল সাড়ে ৬ টার দিকে তিনি বাচ্চাকে বিছানায় রেখে রান্না করতে যান। রান্না শেষে এসে ফিরে দেখন তার বাচ্চা বিbচানায় নেই। পরে বাড়ির পিচনে পুকুরে মরদেহ ভাসতে দেখেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সফি মিয়া জানান, মীম আক্তার চার মাসের শিশু। সে বিচানা থেকে নিচে পড়তে পারে। কিন্তু পুকুরে কিভাবে গেল বিষয়টি সন্দেহজনক।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেন জানান, চরগাও গ্রামে চার মাসের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে পুকুরের পানি থেকে। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ওসি বলেন- তদন্তের পর বিস্তারিত ঘটনা সম্পর্কে জানা যাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী