অনির্দিষ্টকালের সাজেক ভ্রমণ নিরুৎ সাহিত করল জেলা প্রশাসন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

অনির্দিষ্টকালের সাজেক ভ্রমণ নিরুৎ সাহিত করল জেলা প্রশাসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১১:৪০:১৮ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের সাজেক ভ্রমণ নিরুৎ সাহিত করল জেলা প্রশাসন

সাজেক ভ্রমণ ছবি:সংগৃহীত


আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন এলাকায় ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এ নিয়ে চার দফায় এ নির্দেশনা দেওয়া হল।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের সই করা এক নোটিশে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শুক্রবার (৪ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হল।

এর আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত মাসের ২৪-২৭ সেপ্টেম্বর, এর পরে ২৮-৩০ সেপ্টেম্বর এবং ১-৩ অক্টোবর পর্যন্ত  সাজেক পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে নির্দেশনা দেয় জেলা প্রশাসন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১