জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৮:৫৯:২৬ অপরাহ্ন

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে  কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি

ছবি:সংগৃহীত


ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়া এবং নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে এমরান আহমদ চৌধুরী বলেন, একটি রাজনৈতিক দলের মূল শক্তি জনগণ। তাই সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। কেউ এলাকার শান্তি বিনষ্টের চেষ্টা করলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে অপরাধ, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। যেকোনো মূল্যে দলের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে-এমন কর্মকাণ্ডে জড়িত কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাষ্ট্রের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের পুনর্গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, জেলা সদস্য ইমন আহমদ সাহান, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উপদেষ্টা মিজানুর রহমান বেলাল, সভাপতি মো. মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, সিনিয়র সহসভাপতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক হিরন, লক্ষণাবন্দ ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারি রুহেল আহমদ, সহসভাপতি বাবুল মিয়া ও আব্দুল হক, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সহসম্পাদক নুনু মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক