শিক্ষা খাতের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : এমপি হাবিব
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিক্ষা খাতের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : এমপি হাবিব

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১০:২৮:৫৩ পূর্বাহ্ন

শিক্ষা খাতের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : এমপি হাবিব

শিক্ষা খাতের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : এমপি হাবিব


সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ ও আধুনিকায়নে গুরুত্ব দিয়েছেন। তিনি নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করছেন। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। এ খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই।

রবিবার (১১ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত ৩ তলাবিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন। 

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইন্জিনিয়ার সারোয়ার আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ , সহকারী শিক্ষা অফিসার লুতফুর রহমান , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম , নেছার আলী , ৫ নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান ও সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার। 

এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ  আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান আহমদ , প্রধান শিক্ষক আয়শা খানম, সহকারী শিক্ষক অমল কুমার চন্দ্র , মমতা বেগম, কুলসুমা খাতুন, আশিক আলী , আওয়ামী লীগ নেতা তুহিন চৌধুরী , রুস্তম আলী , জামাল হোসেন , উপজেলা যুবলীগ নেতা মন্জুর আলী , উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ , উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ আহমদ , শাহীন আহমদ, সুমন আহমদ , রাহাত আহমদ ,সিলাম ইউনিয়ন যুবলীগ নেতা খালেদ আহমদ , সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান , সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী