স্কুলছাত্রীকে নিয়ে উধাও পুলিশ সদস্য
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

স্কুলছাত্রীকে নিয়ে উধাও পুলিশ সদস্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১০:০৪:৩২ পূর্বাহ্ন

স্কুলছাত্রীকে নিয়ে উধাও পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন সুমন হোসেন নামের এক পুলিশ সদস্য।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জীবননগর পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালে ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তাকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। সেখানে মোবাইলের মাধ্যমে গত ৬-৭ মাস যাবত তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যায়। এরপর ওই স্কুলছাত্রীর বাবা জীবননগর থানাকে বিষয়টি জানান। শুক্রবার ওই স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের হদিস মেলেনি।

জীবননগর থানার পরিদর্শক এস এম জাবীদ হাসান বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরও তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ সেপ্টেম্বর তারা কোটচাঁদপুর এলাকায় চলে যায়।

তিনি বলেন, বর্তমানে ওই স্কুলছাত্রী আমাদের হেফাজতে আছে। কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি। তাকে র‍্যাবে বদলি করা হলেও যোগদান করেনি। তাই এখন তাকে পুলিশ সদস্য বলা ঠিক হবে না। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা মামলা করলে আমরা নেব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১