এম এ মান্নানকে গ্রে প্তা রে র প্রতিবাদে স্পেনে প্রতিবাদ সভা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ PM

এম এ মান্নানকে গ্রে প্তা রে র প্রতিবাদে স্পেনে প্রতিবাদ সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১০:২৭:১৯ AM

এম এ মান্নানকে গ্রে প্তা রে র প্রতিবাদে স্পেনে প্রতিবাদ সভা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে স্পেনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা গ্রাম বাংলা রেস্টুরেন্টে এম এ মান্নান মুক্তি পরিষদ ইউরোপ স্পেন শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সভা পরিচালনা করেন এম এ মান্নান মুক্তি পরিষদের আহ্বায়ক এইচ এম দবির তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী। সভায় বক্তব্য রাখেন— স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী, আওয়ামী লীগের সিনিয়র নেতা আহমেদ আসাদুর রাহমান সাদ, মঈনুল ইসলাম মনির, স্পেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন আব্দুস সালাম ,আব্দুল আহাদ, নবী হোসেন, আব্দুস সাত্তার, মনির হোসেন, জোবায়ের আমিন রাসেল, মো. ইবরাহীম, আতাউর রহমান,আসীফ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, এম এ মান্নান একজন সৎ সজ্জন ভালো মানুষ। তিনি সুনামগঞ্জ জেলার মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে অবহেলিত সুনামগঞ্জকে উন্নয়নের মূলধারার নিয়ে এসেছেন। তিনি সুনামগঞ্জের উন্নয়নের রূপকার। তার ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমরা ব্যথিত। অবিলম্বে মিথ্যা মামলা থেকে তার নাম প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,