৫ দিনের রি মা ন্ডে আ.লীগ নেতা ডাবলু সরকার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

৫ দিনের রি মা ন্ডে আ.লীগ নেতা ডাবলু সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৬:২৩:৪৪ পূর্বাহ্ন

৫ দিনের রি মা ন্ডে আ.লীগ নেতা ডাবলু সরকার

ছবি: সংগৃহীত


শিক্ষার্থী আবু রায়হান হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ ডাবলু সরকারকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে। এ সময় রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ (এমএম-১) এর বিচারক ফয়সাল তারেক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, ডাবলুকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় হওয়া ৮টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে শনিবার বিকেল ৩টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন আদালতে হাজির করে পুলিশ। 

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানায় হওয়া আবু রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত পাঁচ দিনের মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় মামলা রয়েছে। 

প্রসঙ্গত, প্রায় দুই মাস আত্মগোপনে থাকা ডাবলু সরকারকে শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ সদরের দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা এবং শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১