মেরিটাইম অ্যাফেয়ার্স স‌চিব খুরশেদ আলমের পদত্যাগ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

মেরিটাইম অ্যাফেয়ার্স স‌চিব খুরশেদ আলমের পদত্যাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১০:৪৮:২৫ পূর্বাহ্ন

মেরিটাইম অ্যাফেয়ার্স স‌চিব খুরশেদ আলমের পদত্যাগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব রিয়ার অ‍্যাডমিরাল (অব.) খুরশীদ আলম পদত্যাগ করেছেন। গতকাল রবিবার এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০০৯ সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা।

এর আগে গত ২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে খুরশীদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওইদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২ সেপ্টেম্বর সাবেক পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশীদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন অথবা জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান খুরশীদ আলম। পরবর্তীতে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে ২০১৮ সালের ১১ জানুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেক এই নৌবাহিনীর কর্মকর্তা।



জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল