বাংলাদেশি পর্যটকদের জন্য ই-ভিসা চালু করছে নেপাল
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১১ AM

বাংলাদেশি পর্যটকদের জন্য ই-ভিসা চালু করছে নেপাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০১:৩৮:১১ AM

বাংলাদেশি পর্যটকদের জন্য ই-ভিসা চালু করছে নেপাল

ছবি: সংগ্রহীত


এভারেস্ট কন্যা নেপাল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এবার নেপাল ভ্রমণে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য ইলেক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করা হয়েছে। 


রোববার (২৭ আগস্ট) ঢাকার নেপাল দূতাবাসের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৪ আগস্ট ইটিএ সংক্রান্ত সিস্টেম চালু নিয়ে চি‌ঠি ইস্যু করে নেপাল দূতাবাস।


এতে বলা হয়েছে, নেপাল যেতে আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করেছে। রোববার থে‌কে দূতাবাস নতুন ইটিএ জারি শুরু করেছে।


ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, যেমন শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধ‌তি অপরিবর্তিত থাকবে ব‌লে জানায় দূতাবাস।

এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে