প্রবল ঘূ র্ণি ঝ ড়ে র মাঝেও অনুশীলন মেসি ও আর্জেন্টিনার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৩ AM

প্রবল ঘূ র্ণি ঝ ড়ে র মাঝেও অনুশীলন মেসি ও আর্জেন্টিনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ১১:৫৭:১৭ AM

প্রবল ঘূ র্ণি ঝ ড়ে র মাঝেও অনুশীলন মেসি ও আর্জেন্টিনার

ছবি: সংগৃহীত


ফ্লোরিডার পূর্ব উপকূলে আঘাত হানার অপেক্ষা হারিকেন মিল্টন। এরই মধ্যে প্রবল ঝড়, বৃষ্টি আর জলোচ্ছ্বাসের ফলে সোমবার ফ্লোরিডার মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উপকূল থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে। এমন পরিস্থিতিতেও ফ্রোরিডার মিয়ামি ট্রেনিং সেন্টারে অনুশীলন করেছে মেসি এবং তার আর্জেন্টিনা ফুটবল দল।

ফোর্ট লডারডেলে ইন্টার মিয়ামির ট্রেনিং গ্রাউন্ডের অনুশীলন সুবিধাদির ব্যবহার করেছে আর্জেন্টিনা ফুটবল দল। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। সে লক্ষ্যে জোর অনুশীলন চালিয়েছে মেসি অ্যান্ড কোং।

অন্যদিকে হারিকেন মিল্টন ধীরে ধীরে শক্তি অর্জন করে ক্যাটাগরি-৫ এ উন্নীত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বুধবারই হারিকেন মিল্টন ফ্লোরিডার উপকূলে আঘাত হানবে। একই দিন আবার আর্জেন্টিনা দলের ভেনেজুয়েলায় উড়ে যাওয়ার কথা রয়েছে।

ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি গত কোপা আমেরিকা জয়ের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন। কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির ইনজুরিতে পড়ার পর দুই মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে মেসির। এর মধ্যে মেসিকে ছাড়াই দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আর্জেন্টাইনরা। ওই দুই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে। কলম্বিয়ার কাছে হেরেছে ২-১ গোলে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন