শপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১২:১৪:৪২ অপরাহ্ন

শপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি

বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও শপথ নেওয়া বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সই করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রাব্বানী।

প্রজ্ঞাপনে সই করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রাব্বানী।এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২৩ জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এটিই সুপ্রিম কোর্টে সবচেয়ে বড় বিচারপতি নিয়োগের ঘটনা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল