কারাগারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সাবেক এমপি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কারাগারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সাবেক এমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৭:৪৬:৪৭ পূর্বাহ্ন

কারাগারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সাবেক এমপি

ছবি:সংগৃহীত


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তিনি কারাগারে বাথরুমে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। তবে সূত্র বলছে, কারাগারে তার ওপর হামলা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি আঘাত পান। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি নিউরোসার্জারি বিভাগে রয়েছেন।

চমেক সূত্র জানায়, এম এ লতিফ মাথায় আঘাত পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেনে রক্ত জমাট ধরা পড়েছে। চিকিৎসা চলমান রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর সংসদ সদস্য এম এ লতিফকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মাথায় একটা সমস্যা পাওয়া গেছে। সমস্যাটা হলো ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে। যেটাকে আমরা চিকিৎসা ভাষায় হেমাটোমা বলি। এছাড়া তিনি বাইপাসের রোগী। এখন তিনি এখানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেনকে বলেন, তিনি অজু করতে গিয়ে বাথরুমে পড়ে আঘাত পান। এই ঘটনাকে অন্যভাবে বলে গুজব রটানো হচ্ছে। 

এর আগে গত ১৬ আগস্ট রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এ মামলায় এম এ লতিফকে গ্রেপ্তার দেখানো হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল