কমিশনকে সহায়তা দেবে ইটিআই মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কমিশনকে সহায়তা দেবে ইটিআই মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৮:৪৭:১০ পূর্বাহ্ন

কমিশনকে সহায়তা দেবে ইটিআই মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটি

ছবি: সংগৃহীত


নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনকে সহায়তা দেবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি।

আজ (বুধবার) নির্বাচন কমিশনের (ইসি) জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, মোঃ শামসুল হক ফৌজদার, রৌশন আরা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আশরাফুজ্জামান, অফিস সহায়ক ইদ্রিস আলী ও মো. শাহ আলম মিয়াকে দায়িত্ব দেওয়া হলো। 

এসএম আসাদুজ্জামান সার্বিক সমন্বয় করবেন এবং উল্লিখিত কর্মকর্তাদের অধীন সংশ্লিষ্ট কর্মচারী তাদের কার্যক্রমে সহায়তা করবেন।

এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার ইসির সহায়তা নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন৷ সেই প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল