ফেঞ্চুগঞ্জে ডাকাতি করা পিকআপসহ ৩ ডাকাত গ্রেফতার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩২ PM

ফেঞ্চুগঞ্জে ডাকাতি করা পিকআপসহ ৩ ডাকাত গ্রেফতার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১১:৩১:০৯ AM

ফেঞ্চুগঞ্জে  ডাকাতি করা পিকআপসহ ৩ ডাকাত গ্রেফতার

ফেঞ্চুগঞ্জে ডাকাতি করা পিকআপসহ ৩ ডাকাত গ্রেফতার


সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার অভিযানে  ডাকাতি করা পিকআপসহ ৩ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ  গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার  (১০ জুন) রাতে উপজলোর মল্লিকপুর-কুতুবপুর গ্রামে ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পড়ে। এলাকায় সতর্কতামূলক মাইকিং করানো হয়। যুবকরা পাহারা দেয় নিজ নিজ এলাকা। এর মধ্যে ডাকাতি কাজের জন্য আনা পিকআপ গাড়ির চালককে আটক করেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম। চালকের দেওয়া তথ্যমতে অন্যদেরও আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের বিশম্ভরপুরের মুকিখলা গ্রামের খোকন মিয়ার ছেলে মোবারক মিয়া (২২), একই উপজেলার জামালপুর গ্রামের খুর্শেদ আলমের ছেলে আশরাফুল ইসলাম ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাখরপুর গ্রামের মৃত আব্দুস  ছত্তারের ছেলে জাকির হোসেন মিলন।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন, তাদের কাছ থেকে রামদা, গ্রীল কাটার, শাবল, রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার ইত্যাদি উদ্ধার করা হয়েছে। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/এমকে