বিষাদের সুর ছড়িয়ে টেনিসকে বিদায় নাদালের
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০১ AM

বিষাদের সুর ছড়িয়ে টেনিসকে বিদায় নাদালের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৫:২০:০৮ AM

বিষাদের সুর ছড়িয়ে টেনিসকে বিদায় নাদালের

ছবি:সংগৃহীত


টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। আজ বৃহস্পতিবার নিজের অবসরের কথা জানান ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ভিডিওর মাধ্যমে জানানো বার্তায় নাদাল বলেন, ‘সকলকে জানাচ্ছি যে আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি।’

টেনিসকে বিদায় বললেও এখনই খেলা ছেড়ে দিচ্ছেন না নাদাল। আরও একটি প্রতিযোগিতায় দেখা যাবে ফ্রেঞ্চ ওপেনের অপ্রতিরোধ্য এই রাজাকে। আগামী নভেম্বরে স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলে টেনিস ছাড়বেন তিনি।

বিদায়ের ঘোষণায় নাদাল জানিয়েছেন, শেষ দু’বছর তার জন্য খুব কঠিন সময় ছিল। নাদালের ভাষ্য, ‘গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনো দিনই খেলতে পারব না। তাই এটাই অবসরের সঠিক সময়।’

ছোট থেকে টেনিস খেলতে ভালোবাসলেও এতটা সাফল্য যে পাবেন, সেটি ভাবেননি নাদাল। তিনি বলেন, ‘ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভালো লাগত। এতদিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।’

পেশাদার টেনিসে নাদাল ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে। আগমনের পরপরই চমক দেখাতে থাকেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের লাল লাল দুর্গে তিনি হয়ে উঠেছিলেন অজেয়। তার ২২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১৪টিই ফ্রেঞ্চ ওপেনে। এছাড়া চারটি ইউএস ওপেন, দু’টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু’টি উইম্বলডন জিতেছেন তিনি। পুরুষদের সিঙ্গেলসে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের পর দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন