আগামীকাল শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

আগামীকাল শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৮:১৪:১৯ পূর্বাহ্ন

আগামীকাল শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন

প্রতীকী ছবি


ঢাকার শাহবাগে ছাত্র জমিয়ত বাংলাদেশের সীরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর শাহাবাগ চত্বরে ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক সীরাত সম্মেলনের আয়োজন করেছে দলটি।

শাহবাগে সম্মেলন আয়োজন করায় দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ইতোমধ্যেই বিভিন্ন জেলা ও বিভাগীয় দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ উপজেলা, ওয়ার্ড ও ক্যাম্পাসে দাওয়াত কার্ড, লিফলেট বিতরণ দেয়াল রাইটিংসহ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা সম্পন্ন করেছে।

সংগঠন সূত্রে জানা যায়, রবিউল আউয়াল মাসব্যাপী সারাদেশে ছাত্র জমিয়তের সীরাতবিষয়ক আলোচনা সভা, প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। বিজয়ীদের পুরষ্কার বিতরণও শাহবাগের সম্মেলনে অনুষ্ঠিত হবে।

শাহবাগের সম্মেলনে যোগ দিতে সারাদেশ থেকে ইতোমধ্যে ঢাকা অভিমুখে রওয়ানা করেছে ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝেও বেশ উদ্যোমতা লক্ষ্য করা গেছে।

জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি। সভাপতিত্ব করবেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের ছাত্রসমাজের সহযোগিতা কামনা করেছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল