বিপিএলে তামিম, সাকিব, মাশরাফিদের পারিশ্রমিক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০১ AM

বিপিএলে তামিম, সাকিব, মাশরাফিদের পারিশ্রমিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৯:৩৬:৫৮ AM

 বিপিএলে তামিম, সাকিব, মাশরাফিদের পারিশ্রমিক

ছবি : ফাইল ফটো


সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। তার আগে আগামী ১৪ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। এ উপলক্ষে দেশি ক্রিকেটারদের ৬টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘এ’ থেকে ‘এফ’ ক্যাটাগরিতে মোট ১৮৮ জনকে রাখা হয়েছে ড্রাফটে।

দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এবার কমানো হয়েছে বিপিএলের পারিশ্রমিক। একাদশ আসরে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬০ লাখ টাকা। গত আসরে এই পরিমাণ ছিল ৮০ লাখ। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হচ্ছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ।

‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক গতবার ৫০ লাখ টাকা থাকলেও এবার তারা পাবেন ৪০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন- মাশরাফি বিন মুর্তজা, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী ও শামীম হোসেন। 

এছাড়া এবার ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ২৫ লাখ টাকা, ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১৫ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ করে টাকা। 

বিপিএলের এই আসরে খেলবে ৭টি দল। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলেও আছে দুর্বার রাজশাহী। গতবারের চারটি ফ্রাঞ্চাইজি এবারও খেলবে। দলগুলো হচ্ছে- ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দলের নাম পরিবর্তন করে আসছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন