টেস্টে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৩ AM

টেস্টে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০২:০৮:১০ AM

টেস্টে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান


টেস্টে ক্রিকেটে নতুন ইতিহাস লিখলো পাকিস্তান। যদিও সেটি গর্বের নয়, লজ্জার। মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে হারল পাকিস্তান। যা কিনা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ইনিংসে ৫০০–এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারল কোনো দল।

মুলতান টেস্টের প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান তোলে পাকিস্তান। পাল্টা জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়ে ইংলিশরা। জো রুট ডাবল সেঞ্চুরি করেছেন। হ্যারি ব্রুক পান ট্রিপল সেঞ্চুরি। এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮২ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে সালমান আগা ও আমের জামাল ৭০ রানের অবিচ্ছিন্ন ইনিংস খেলে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করে। তবে পঞ্চম দিনে বাকি চার উইকেট হারিয়ে গুটিয়ে যায় ২২০ রানে।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধ্বসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন লিচ। মাত্র ৬.৫ ওভার হাত ঘুরিয়ে তুলে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন ব্র্যাডন কার্স ও গাস অ্যাটকিনসন। ১টি উইকেট নেন ক্রিস ওকস।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন