ছবি:সংগৃহীত
শেষ পর্যন্ত টেনিসকে বিদায় বললেন রাফায়েল নাদাল। আগামী মাসে ডেভিস কাপ খেলে র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ক্লে কোর্টের রাজা। এর মাধ্যমে ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক স্প্যানিশ মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসমাপ্তি হতে যাচ্ছে। বিদায় বেলায় সতীর্থ, বন্ধু, প্রতিদ্বন্দ্বীদের প্রংশসাও কুড়িয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ সম্পর্কে নাদাল বলেছেন, “পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে আমি কিছু কঠিন সময় কাটিয়েছি, বিশেষ করে গত দুই বছর। অবশ্যই এটি একটি কঠিন সিদ্ধান্ত যা চূড়ান্ত করতে আমার বেশ কিছু সময় লেগেছে। কিন্তু জীবনে সবকিছুরই শুরু ও শেষ আছে।”
জৈন্তাবার্তা / রহমান




