আজ মাহমুদউল্লাহর শেষ ম্যাচ, কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৯ AM

আজ মাহমুদউল্লাহর শেষ ম্যাচ, কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০২:০৫:২৮ AM

আজ মাহমুদউল্লাহর শেষ ম্যাচ, কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

ছবি সংগৃহীত


ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে আজ রাতে মাঠে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও বাংলাদেশ ইতোমধ্যে সিরিজ হারিয়েছে। তবুও ভারতের মাটিতে একটি জয় যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি জানে টাইগার শিবির। তাছাড়াও দলের অন্যতম অভিজ্ঞ এই খেলোয়াড়কে জয় দিয়েই বিদায় দিতে চাইবে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও তাই দল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম দুই ম্যাচে ওপেনার হিসেবে লিটন দাসের পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও, তার জায়গা একপ্রকার নিশ্চিত। লিটনের বিকল্প হিসেবে যারা আছেন, তাঁদের তুলনায় তার সামর্থ্য বেশি। লিটনের সঙ্গী হিসেবে প্রথম দুই ম্যাচে খেলেছেন পারভেজ হোসেন, তবে ৮ ও ১৬ রানের ইনিংস খেলে সুবিধা করতে পারেননি তিনি। তাঁর জায়গায় তানজিদ হাসানকে দলে ফিরতে দেখা যেতে পারে, যদিও পাওয়ার প্লেতে তার স্ট্রাইকরেট খুব বেশি না হওয়ায় বিশেষ পরিবর্তন আশা করা যাচ্ছে না।

তিন নম্বরে নামবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে তিনি একাদশে থাকবেনই, যদিও ব্যাটে রান আসছে না। চার নম্বরে তাওহীদ হৃদয় খেলবেন। প্রথম দুই ম্যাচে রান না পেলেও, হৃদয়ের সামর্থ্য আছে যে কোনো সময় ঝড় তোলার। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি তার শেষ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন, দলে থাকবেন এবং নিশ্চয়ই নিজের বিদায়কে রঙিন করতে চাইবেন।

জাকের আলী প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেননি, ফলে তার জায়গায় স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানকে দেখা যেতে পারে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও সুযোগ পেতে পারেন। তিনি এখনও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি, তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার উপর বেশ মনোযোগ দিয়েছেন।

শেষ ম্যাচেও বাংলাদেশের পেস আক্রমণে তাসকিন আহমেদ, তানজিম হাসান এবং মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। শরীফুল ইসলাম ফিরলে মোস্তাফিজের জায়গায় খেলতে পারেন, তবে যেই থাকুন না কেন, রাজীব গান্ধী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

এই ম্যাচের একাদশের পরিবর্তনগুলো তাই বাংলাদেশের জন্য গুরুত্ববহ হতে পারে, বিশেষত সিরিজের শেষ ম্যাচ হলেও, ভারতীয় মাটিতে জয় যে কোনো দলের জন্যই বিশেষ অর্জন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়. মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান/রাকিবুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান/শরীফুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন