আজ বাংলাদেশ-ভারত শেষ ম্যাচ, আছে বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০২ AM

আজ বাংলাদেশ-ভারত শেষ ম্যাচ, আছে বৃষ্টির সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০২:১৪:৩৯ AM

আজ বাংলাদেশ-ভারত শেষ ম্যাচ, আছে বৃষ্টির সম্ভাবনা

ছবি সংগৃহীত


ভারতের বিপক্ষে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচে প্রতিপক্ষ হতে পারে শুধু ভারতই নয়, বৃষ্টিও!

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু শুক্রবার (১১ অক্টোবর) বৃষ্টিপাতের কারণে মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়, ফলে ক্রিকেটাররাও অনুশীলন করতে পারেননি। বাংলাদেশ দলের বিকেলের অনুশীলনও বাতিল করতে হয়েছে।

ম্যাচের দিন হায়দরাবাদে বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া বিষয়ক সাইট অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, শনিবার সকালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ, যা সকাল ৯টা পর্যন্ত বাড়তে পারে। তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

যদিও খেলা চলাকালে বৃষ্টি না থাকলেও, আগে ভারি বর্ষণে মাঠে পানি জমে যেতে পারে, যা টস ও ম্যাচের নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে। তবে হায়দরাবাদ স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট ভালো, তাই পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে বৃষ্টির মাত্রার ওপর।

এর আগেও ভারত সফরের টেস্ট ম্যাচগুলোতে বৃষ্টির বাধার মুখে পড়েছিল বাংলাদেশ দল। এবারও আবহাওয়া কি রঙিন করে তুলবে, নাকি বাংলাদেশকে বৃষ্টির বাধা ডিঙিয়ে মাঠে নামতে হবে, সেটাই দেখার অপেক্ষা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন