বিদায়ী ম্যাচে সংবর্ধনা পেলেন মাহমুদউল্লাহ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩২ PM

বিদায়ী ম্যাচে সংবর্ধনা পেলেন মাহমুদউল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৭:৪০:১৩ AM

বিদায়ী ম্যাচে সংবর্ধনা পেলেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত


সলম্বা এক ক্যারিয়ার শেষের প্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্টকে বিদায় জানিয়েছেন জিম্বাবুয়ের মাটিতে। এবার টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশের নাম্বার থার্টি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই তারকা। দেশের ইতিহাসের অন্যতম বড় এই তারকাকে বিদায় দিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিল বিশেষ আয়োজন। 

রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই দলের পক্ষ থেকে স্মারক তুলে দেয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। নাইরোবিতে যে অধ্যায়ের শুরু করেছিলেন তিনি। তার শেষটা আজ হচ্ছে হায়দরাবাদের মাঠে। এদিন অবশ্য সবার আগেই মাঠে নেমেছেন তিনি। 

আগেই ভারতের কাছে সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশের জন্য এই ম্যাচের বিশেষ গুরুত্বটাও ওই মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণেই। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে এই সিরিজই তার জন্য শেষ। 

দেশের হয়ে নিজের ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন ২ হাজার ৪৩৬ রান। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। নিজের শেষটা কেমন রাঙাতে পারেন হায়দরাবাদের মাঠে, এখন সেটারই অপেক্ষা। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন