তিন তারকা ক্রিকেটারকে দলে ভিড়ালো সিলেট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৩ PM

তিন তারকা ক্রিকেটারকে দলে ভিড়ালো সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৯:৩১:২৯ AM

তিন তারকা ক্রিকেটারকে দলে ভিড়ালো সিলেট

প্রতীকী ছবি


আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই একের পর এক তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেখিয়ে যাচ্ছে দলগুলো। তবে এতদিন নিরবতা পালন করেছিল সিলেট স্ট্রাইকার্স।

কিন্তু ড্রাফটের দুই দিন আগেই একসঙ্গে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। যে তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা সকলেই দেশি ক্রিকেটার। রিটেইন খেলোয়াড় হিসেবে তারা দলে ভিড়িয়েছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। আর সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়েছে জাকের আলী অনিককে।

শনিবার (১২ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

আসন্ন ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে।

ফলে সেই হিসেবে জাতীয় দলের বর্তমান অধিনায়ক শান্তকে দল চায় না সিলেট। অন্য দলগুলোর সঙ্গেও শান্তর আলোচনার বিষয়টি এখনও প্রকাশ হয়নি। সুতরাং, আগামীকালের মধ্যে সরাসরি চুক্তিবদ্ধ না হলে ড্রাফটে উঠবে এই বাঁহাতি ব্যাটার।

এদিকে বিপিএলের গত আসরে সিলেট দলের অধিনায়ক ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি কয়েক ম্যাচ খেলে বিপিএল ছাড়লে দলটির নেতৃত্ব দেন মোহাম্মদ মিঠুন। এখন পর্যন্ত এবার এই দুজনের একজনকেও দলে রাখেনি সিলেট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন