খুলনায় পাড়ি দিলেন মিরাজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

খুলনায় পাড়ি দিলেন মিরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১০:৫২:৩০ পূর্বাহ্ন

খুলনায় পাড়ি দিলেন মিরাজ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে আগে সরাসরি চুক্তিতে দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে দলগুলো। খুলনা টাইগার্সও এ তালিকায় পিছিয়ে নেই।

ইতোমধ্যেই নতুন করে সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে এই অলরাউন্ডারকেই দেখা যাবে অধিনায়কের দায়িত্ব পালন করতে।

গেলবারের দল থেকে দুই জন ক্রিকেটারকে রিটেইন করেছে খুলনা। স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে রেখে দিয়েছে দলটি। তবে গত আসরে অধিনায়কত্ব করা এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে খুলনা।

আগামী ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা