বিপিএলে এবারও সিলেটের হয়ে খেলবেন মাশরাফি
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩২ PM

বিপিএলে এবারও সিলেটের হয়ে খেলবেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০২:১৬:৩০ AM

বিপিএলে এবারও সিলেটের হয়ে খেলবেন মাশরাফি

ছবি সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফট শুরু হয়েছে। সোমবার রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এই অনুষ্ঠান শুরু হয়। প্লেয়ার্স ড্রাফটের প্রথম ধাপে লিটন দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। প্রথম ডাকে নাহিদ রানাকে নিয়েছে রংপুর রাইডার্স।  

দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজাও ছিলেন ড্রাফটে। তাদের দুজনকেই দলে নিয়েছে পুরোনো ফ্র্যাঞ্চাইজি। মাহমুদউল্লাহর ঠিকানা ফরচুন বরিশাল, মাশরাফির জন্য সিলেট স্ট্রাইকার্স।  

প্রথম ডাকে কোন দল কাকে নিলো-

দুর্বার রাজশাহী- তাসকিন আহমেদ, জিসান আলম

ঢাকা ক্যাপিটালস- লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান

চিটাগাং কিংস- শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন

খুলনা টাইগার্স- হাসান মাহমুদ, নাঈম শেখ

রংপুর রাইডার্স- নাহিদ রানা, সাইফ হাসান 

সিলেট স্ট্রাইকার্স- রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা

ফরচুন বরিশাল- মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম

ঢাকা ক্যাপিট্যালস

সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম

বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি

চিটাগং কিংস

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম

বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো

দুর্বার রাজশাহী

সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়

রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম

বিদেশি সরাসরি চুক্তি; কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি: জাকের আলী

রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ

রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন

রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন