ডেঙ্গু প্রতিরোধে সরকারের আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল: রিজভী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ PM

ডেঙ্গু প্রতিরোধে সরকারের আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল: রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১১:৩৪:০৬ AM

ডেঙ্গু প্রতিরোধে সরকারের আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল: রিজভী

ছবি:সংগৃহীত


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শতাধিক মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্টদের আগাম ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।

গতকাল সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জানমালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পর এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন, তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন। কিন্তু মানুষের জীবন বাচাতে যে আরও তৎপর হওয়া দরকার, তেমনটি পরিলক্ষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক।

বিএনপির এই নেতা আরও বলেন, ইতিমধ্যে সরকারি হিসাবেই দুই শতাধিক মানুষ মারা গেছেন ডেঙ্গুতে। প্রতিদিন ১০–১২ জন করে মারা যাচ্ছেন। এটি প্রতিরোধের জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো আর শেখ হাসিনার হরিলুটের সরকার নয়।

জাতীয়তাবাদী দল বিএনপি ডেঙ্গুর মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, ঢাকার দুই মহানগরে ডেঙ্গুতে আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা ও রক্তের জন্য হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছে বিএনপি। ওয়েবসাইটে ব্লাড ডোনারদের নম্বর দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে, ফোন দিলেই ডোনাররা সেখানে চলে যাবেন। এ কার্যক্রম যত দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে, তত দিন পর্যন্ত চালিয়ে যাবে বিএনপি।

সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,