সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৬:৫৯:২৭ পূর্বাহ্ন

সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি:সংগৃহীত


মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান পরিচালনা করছেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে একটি দল।

দুদকের পক্ষে আদালতে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে বলা হয়, শিখর দম্পতি অবৈধ উপায়ে এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তাছাড়া বর্তমানে এই দম্পতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এবং এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আবেদনে আরও বলা হয়, শিখর দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে বলে বিশ্বাসযোগ্য তথ্য আছে। তাই তাদের বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

আদেশের পর বিচারক পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখার বিশেষ এসপির (ইমিগ্রেশন) কাছে আদেশের অনুলিপি পাঠান বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী