তারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে : জয়
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২২ PM

তারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে : জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০২:১৭:৩৫ AM

তারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে : জয়

ছবি সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার অভিযোগ ছিল আন্দোলন নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। একপর্যায়ে ১৪ দলের সঙ্গে মিলে তাদের নিষিদ্ধও করেছিল তৎকালীন সরকার। এবার একই কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও।

বুধবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজের এক পোস্টে ছাত্র-জনতার আন্দোলন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রণ করেছে এমন অভিযোগ তুলে সজিব ওয়াজেদ জয় বলেন,  ‌‘আমরা অনলাইনে দেখেছি কীভাবে ছাত্রদের আন্দোলনকে জামায়াত-ছাত্রশিবির নিয়ন্ত্রণ করেছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করেছে। বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ডও আপনারা দেখেছেন। এখন তারা প্রকাশ্যে আমাদের মুক্তির সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে। নিজেদেরকে রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে।’

মূলত অন্তর্বর্তী সরকার হাসিনা পরিবারকেন্দ্রিক তৈরি হওয়া ৭টি দিবস এবং ৭ মার্চ জাতীয় দিবস বাতিল করায় এমন পোস্ট করেন জয়। 

বাতিল হওয়া ৮ দিবস : ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

পরিপত্রে বলা হয়, উচ্চ আদালতের আদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, ৮ দিবস বাতিলের সিদ্ধান্ত যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন