থানার চেয়ারে বসেই ওসির ধূ ম পা ন, ভিডিও ভাইরাল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

থানার চেয়ারে বসেই ওসির ধূ ম পা ন, ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৭:৪৬:০৬ পূর্বাহ্ন

থানার চেয়ারে বসেই ওসির ধূ ম পা ন, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অফিস কক্ষের চেয়ারে বসে ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওসি নিজেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভিডিওকারীর বিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) থানার অফিস কক্ষে বসে ওসির ধূমপানের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি কামাল হোসেন নিজ চেয়ারে বসে ধূমপান করছেন। এসময় তার সামনে বসা একজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

‘মুক্তাগাছার তাজা খবর’ নামে এক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন থানায় বসে প্রকাশ্যে ধূমপান। পুলিশ আর ভালো হইলো না। মুক্তাগাছার ওসি থানায় বসে সুখটানে ব্যস্ত।’

নিজ অফিসের চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপানের বিষয়টি স্বীকার করেন মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন। তিনি  বলেন, ‘ভিডিওটা এখানকারই। কে বা কারা গোপনে ভিডিওটি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। বিষয়টা জানার জন্য সাইবার ক্রাইমে অভিযোগ করা হয়েছে। দ্রুত খোঁজ নিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’

ময়মনসিংহ পুলিশ সুপার আজিজুল ইসলাম বলেন, ‘মুক্তাগাছা থানার ওসিকে অফিস কক্ষে বসে ধূমপান না করার জন্য বলে দেবো। জেলার অন্য থানার ওসিদের সতর্ক করা হবে।’

গত ৫ আগস্ট সরকার পতনের পর ২২ সেপ্টেম্বর মুক্তাগাছা থানায় যোগদান করেন ওসি কামাল হোসেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী