বালুতে চাপা পড়েছে চরাঞ্চলের আমনক্ষেত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বালুতে চাপা পড়েছে চরাঞ্চলের আমনক্ষেত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন

বালুতে চাপা পড়েছে চরাঞ্চলের আমনক্ষেত

ছবি:সংগৃহীত


 টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তায় কয়েক দফা বন্যার পর কমেছে পানি। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি কমায় ভেসে উঠছে বন্যার দগদগে ক্ষত। কয়েক দফা বন্যায় উজান থেকে আসা ঢলের সাথে নেমে আসে বালু আর পলি।

আর সেই বালু আর পলি জমা হয় চরাঞ্চলের উঠতি ফসল আমন ক্ষেতে। ধানের চারাগুলো তলিয়ে গেছে বালু আর পলিতে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিস্তাপাড়ের আমন ধান চাষিরা। সরেজমিনে তিস্তার চরাঞ্চলে গিয়ে দেখা যায়, কয়েকদিন আগের সবুজ তরতাজা আমন ক্ষেতগুলো বালুর নিচে তলিয়ে গেছে।

কৃষকরা জানান, বালুতে চাপাপড়া এসব ধান আর হবে না। গতবছর তারা এখানে আমন লাগিয়েছিল। বিঘাপ্রতি ১০ থেকে ১৫ মণ ধান হয়েছিল। এবছর এ ধান এখন বালুতে চাপা পড়েছে। উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পশ্চিমইচলি ও শংকরদহ এলাকায়ও অনেকের ধান ক্ষেত বালুতে ঢেকে গেছে।

ওই এলাকার কৃষক মতিন মিয়া বলেন, এবারের বন্যায় তার আমন ধানের ক্ষতি বেশি হইছে। বালু দিয়ে ঢাকা পড়ছে ধানগাছ। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, এ বছর তিস্তার বন্যায় দুই হেক্টর জমির আমন ধানের ক্ষতি দেখানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী