ছবি : নিজস্ব
সিলেটের বহুল প্রচারিত দৈনিক জৈন্তাবার্তা’র নির্বাহী সম্পাদক পদে যোগদান করলেন সিলেটের সিনিয়র সাংবাদিক মো. ফয়ছল আলম। বৃহস্পতিবার ( ৩১ আগস্ট ) যোগদানকালে তাকে বার্তাকক্ষে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জৈন্তাবার্তা সম্পাদক ফারুক আহমদসহ পত্রিকায় কর্মরত সাংবাদিক কর্মকর্তা কর্মচারীরা।
সাংবাদিক মো. ফয়ছল আলম দীর্ঘদিন ধরে সিলেটে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক খবর, ভোরের কাগজ, দৈনিক জনতা’য় কাজ করেছেন সিলেটে। এছাড়া দৈনিক জালালাবাদ, সবুজ সিলেট, সিলেট প্রতিদিন, সিলেট সুরমা, সিলেট মিরর-এ কাজ করেছেন। দৈনিক সিলেট সুরমা’য় তিনি প্রধান বার্তা সম্পাদক ছিলেন। অন্য পত্রিকাগুলোতেও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকায় তিনি প্রায় ১০ বছর উপ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুসন্ধানী এ সাংবাদিক মুক্তিযুদ্ধ, ভ্রমণ, বরেণ্যদের জীবনীসহ একাধিক গ্রন্থ লিখেছেন ও সম্পাদনা করেছেন।
দৈনিক জৈন্তাবার্তা’র নির্বাহী সম্পাদক পদে জৈষ্ঠ্য সাংবাদিক মো. ফয়ছল আলম যোগদানকালে তাকে ফুলের শুভেচ্ছা জানান পত্রিকার সম্পাদক ফারুক আহমদসহ পত্রিকা পরিবারের সদস্যরা।
এম সি




