তারেক রহমানের ৪ মামলা হাইকোর্টে বাতিল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৮ AM

তারেক রহমানের ৪ মামলা হাইকোর্টে বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ১২:৫৮:০১ PM

তারেক রহমানের ৪ মামলা হাইকোর্টে বাতিল

ছবি:সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।  এর আগে গত সোমবার (২১ অক্টোবর) এ তারিখ নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। 

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ ছাড়া ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, সানজিদা সিদ্দিকীসহ বিএনপির আইনজীবীরা।

আইনজীবীরা জানান, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,