বি স্ফো র ক মা*মলায় ফখরুলসহ ৫২ নেতাকর্মীকে অ ব্যা হ তি
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৯ AM

বি স্ফো র ক মা*মলায় ফখরুলসহ ৫২ নেতাকর্মীকে অ ব্যা হ তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৫:২৫:৪৪ AM

বি স্ফো র ক মা*মলায় ফখরুলসহ ৫২ নেতাকর্মীকে অ ব্যা হ তি

ছবি: সংগৃহীত


রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, রাজীব আহসান ও এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কুদরত-এ-ইলাহীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় মামলায় দায় থেকে তাদের অব্যাহতি দেন আদালত।

মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করেন। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরদিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,