শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনুন : ফারুক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৯ AM

শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনুন : ফারুক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০১:৩৯:৫৫ AM

শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনুন : ফারুক

ছবি : সংগৃহীত


ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

তিনি বলেন, ‘দিল্লির পার্কে ঘুরে বেড়ায় বিশেষ সিকিউরিটি নিয়ে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশে ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করেছিলো, যিনি অনেক বিরোধী নেতা-কর্মীদের গুম করেছিলো, খুন করেছিলো,  সেই শেখ হাসিনা বিশেষ সিকিউরিটি নিয়ে দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান। ভারত সরকার যারা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে অহংকার করে কথা বলেন সেই দেশের রাজধানী দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান তিনি।

শুক্রবার সকালে এক অবস্থান কর্মসূচিতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রকাশিত সংবাদ তুলে ধরে তিনি এ আহ্বান জানান। 

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি এই অবস্থান কর্মসূচি হয়।

জয়নুল আবদিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট এখনো আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত। যারা আলু সিন্ডিকেট করেছে, যারা পেঁয়াজ সিন্ডিকেট করেছে, যারা চিনি সিন্ডিকেট করেছে যারা রোজার দিনে আমাদেরকে চিনি খেতে দেয়নি তারা আবার কিন্তু সজাগ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। যত দেরি হবে তারাই আবার মেরুদন্ড সোজা করে দাঁড়াবে। এদেরকে আইনের আওতায় এনে ওদের মেরুদন্ড ভেঙে দিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ দুই মাসেও প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ।

ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় এই অবস্থান কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. নেছারুল হক, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিমসহ সেনবাগের নেতারা বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,