এবার প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৮ AM

কমিটির সদস্য সংখ্যা ১৪

এবার প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১২:১১:২৭ PM

এবার প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

প্রতীকী ছবি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে সংগঠনটির প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়। তবে সংগঠনটির প্যাডে কমিটি ঘোষণার তারিখ এ বছর ১৫ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. ইকবাল হোসেন শিকদার ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আসাদুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে অফিস সম্পাদক হিসেবে রয়েছেন ২০১৮-১৯ সেশনের মো. রিয়াজুল ইসলাম; বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক পদে রয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের নাজমুল হক; প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ইব্রাহীম আলী ও বায়তুলমাল (অর্থ) সম্পাদক পদে আছেন ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. শাওন সরদার।

এছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. আরিফুল ইসলাম রয়েছেন দাওয়াহ সম্পাদক পদে, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আছেন ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের মাঈন উদ্দিন; স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র নাহিদ হাসান রাসেল; সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক পদে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের মোহাম্মদ জাহেদ এবং আইন সম্পাদক হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র মো. সোহাগ আহমেদ। 

কমিটি প্রকাশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, “এ কমিটি নতুন গঠন করা নয়। ছাত্রশিবিরের সকল শাখার কমিটি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে বছরের জানুয়ারি মাসে গঠন করা হয়ে থাকে। তবে ক্যাম্পাসে ভীষণ প্রতিকূল পরিবেশ বিদ্যমান থাকায় ক্ষয়ক্ষতি এড়িয়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কৌশলগত কারণে এতদিন কমিটি প্রকাশ করা হয়নি।”


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,