অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে যুক্তরাজ্যে আ.লীগের সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে যুক্তরাজ্যে আ.লীগের সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০২:১৮:০০ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে যুক্তরাজ্যে আ.লীগের সমাবেশ


৩ নভেম্বর জেল হত্যা দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে ও দেশে গুম, খুন, মামলা-হামলাসহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৬টায় পূর্ব লন্ডনের ড্রিম ব্যাংকুয়েটিক হলে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বক্তারা অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবি করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন, সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, তারিফ আহমেদ, আ স ম মিসবাহ, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, জামাল আহমেদ খানসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য মহিলা লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃবৃন্দ।

সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ, ১৫ আগস্ট, ৪ নভেম্বরসহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্র এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের তীব্র প্রতিবাদ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দেশে গুম, খুন, মামলা-হামলাসহ চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের জোর দাবি জানান। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের ইতিহাসে আজ অবধি সংঘটিত সকল গৌরবময় অধ্যায়ের অপরাজেয় সাক্ষী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৮'র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ৬ দফা আন্দোলন, ৬৯'র গণঅভ্যুত্থান, ৭০'র নির্বাচন এবং ৭১'র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবগাঁথা অর্জন রয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বিরুদ্ধে সৃষ্ট দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লড়াই-সংগ্রাম করেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে স্বাধিকার আন্দোলন হয়েছে এবং ছাত্রলীগের নেতৃত্বেই বারবার বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের ছাত্রসমাজের আবেগ ও ভালোবাসার শ্রেষ্ঠ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। স্বেচ্ছাচারিতার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত আইন করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের ছাত্রসমাজ ও বাংলাদেশের  সাধারণ মানুষ ও প্রবাসী বাঙালিরা মেনে নিবে না। 

এদিকে বৃটেনের কার্ডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার পক্ষ থেকে অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ, ১৫ আগস্ট, ৩ নভেম্বরসহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্র এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুনের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ-সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা জয়নাল আহমদ শিবুল, বদর উদ্দিন চৌধুরী বাবর, আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল মিয়া, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব এস এ খান লেনিন, ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমেদ বকুল, সদস্য সচিব জহির আলী, কাউন্সিলর আমিনুর রহমান কাবিদ, আব্দুল কাদির বাদল, শেখ সুমন তরফদার, শাহেনশাহ্ কামার সুহার্ত, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে যে সংগঠনটি ছড়িয়ে ছিটিয়ে আছে তা নিষিদ্ধ করা যায় না। বাঙালির সাহস, ইতিহাস, গৌরব ও ঐতিহ্যের ছাত্রসংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করা মানে বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় মুছে ফেলার চেষ্টা। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ-কোটি নেতাকর্মীর হৃদয় থেকে ছাত্রলীগের আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়। এটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্য স্বার্থ হাসিলের গভীর ষড়যন্ত্র। মনে রাখবেন, ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ-কোটি নেতাকর্মীর হৃদয় থেকে ছাত্রলীগের আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়।

এ সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িতরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে উল্লেখ করে ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক বলেন, দেশের প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে ছাত্রলীগের অবদান অবিস্মরণীয়। ছাত্রলীগ শুধু একটি সংগঠন নয়, এটি বাঙালির সংগ্রাম ও স্বাধীনতার অপরাজেয় প্রতীক। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা