মেজাজ হা রি য়ে দলীয় কর্মীকে ফখরুলের থা প্প ড়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মেজাজ হা রি য়ে দলীয় কর্মীকে ফখরুলের থা প্প ড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৭:৫২:৩৬ পূর্বাহ্ন

মেজাজ হা রি য়ে দলীয় কর্মীকে ফখরুলের থা প্প ড়

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীকে থাপ্পড় দিয়ে বসেন তিনি।

রোববার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, রোববার বেলা ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানতে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী। এই সময় মাজারের প্রবেশমুখে নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করলে কয়েকজন গিয়ে মির্জা ফখরুলের গায়ের ওপর পড়েন। এ সময় তিনি নেতাকর্মীদের শৃঙ্খলভাবে থাকার পরামর্শ দেন। কিন্তু এরপরও এক কর্মী তার গায়ের ওপর পড়ে যান। তখন মেজাজ হারিয়ে ওই কর্মীকে থাপ্পড় দেন বিএনপির এই নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, সেই সময় গরমে কিছুটা অসুস্থতা বোধ করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীরা হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকবার তার গায়ের ওপর গিয়ে পড়েন। বারবার তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে অনুরোধ করেন। কিন্তু এরপর এক কর্মী খুব জোরে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। যার কারণে কিছুটা মেজাজ হারিয়ে থাপ্পড় দিয়ে বসেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো সমস্যা হয়নি। ওই কর্মীও তার ভুল বুঝতে পারে। সেখানে ঘটনা শেষ হয়ে যায়। এ প্রসঙ্গে জানতে মির্জা ফখরুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা