ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিল বিএনপি
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ AM

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিল বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১১:৫৩:০৩ AM

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিল বিএনপি

(প্রতীকি ছবি)


বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোপনীয় চিঠি একটি চিঠি পৌঁছিয়ে দিয়েছেন।

গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করা যাবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে (gfp_sec@cabinet.gov.bd) পাঠানো যাবে। ৭ নভেম্বর বিকাল ৫টার মধ্যে নামের সুপারিশ পাঠানো যাবে।

সিইসিসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে সরকার। ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,